পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছবিটি নিয়ে বিতর্ক তখনই আরও গাঢ় হয়, যখন তা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।ঘটনার সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সরেজমিনে কেন্দ্রটিতে গিয়ে জানা যায়, পরীক্ষা শুরুর আগে বৈরী আবহাওয়ায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সকাল থেকে হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়েও সংশয় ছিল অনেকের। তাই অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই কেন্দ্রে উপস্থিত হয়।আলোচিত ছবির পেছনে বাস্তবতা কিছুটা ভিন্ন। কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় জানান, পরীক্ষার শুরু হওয়ার আধঘণ্টা আগে শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে। সে সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা নিজ উদ্যোগে মোমবাতি নিয়ে আসেন এবং আসন খুঁজে নিয়ে বসেন। তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় স্কুল কর্তৃপক্ষ জেনারেটরের ব্যবস্থা রেখেছিল।তবে পরীক্ষা শুরুর আগেই মোমবাতি জ্বালিয়ে বসে থাকা পরীক্ষার্থীদের মুহূর্তটি কে বা কারা ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শার্শায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।রবিয়ার (০৫ মে) দুপুর Read more

লাখাইয়ে হাওরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
লাখাইয়ে হাওরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

লাখাইর হাওরে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। কৃষি ভান্ডার খ্যাত লাখাইর খাদ্য ঘাটতি পূরণে অন্যতম ফসল এই ইরি-বোরো। তীব্র গরম আর Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩
সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে পিক-আপ সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। Read more

কোম্পানীগঞ্জের মুছাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কোম্পানীগঞ্জের মুছাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাঈদা আক্তার পপি (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন এটিকে গলায় ফাঁসের দাবি করলেও Read more

মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার নিয়ে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন