নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাঈদা আক্তার পপি (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন এটিকে গলায় ফাঁসের দাবি করলেও পপির স্বজনরা বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।সাঈদা আক্তার উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মক্কা নগরের শিপনের স্ত্রী এবং একই গ্রামের ইলিয়াস চুকানি বাড়ির শামসুদ্দিন মিয়ার মেয়ে। এর আগে বুধবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের মা খাইরুন নাহার অভিযোগ করে বলেন, দশ বছর আগে শিপনের সঙ্গে পপিকে বিয়ে দেন। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানান নির্যাতন করতো শিপন ও তার পরিবার। গত রাতভর নির্যাতন চালিয়ে তাকে তারা হত্যা করে সকাল ১০ টার দিকে হাসপাতালে নেয়ার অভিনয় করে বাড়িতে লাশ রেখে সবাইকে ফাঁস নিয়েছে জানান। পরে পুরো পরিবার লাশ রেখে পালিয়ে যায়। আমার মেয়েকে হত্যার বিচার চাই।অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নিহতের স্বামী শিপনের ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) Read more

এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক
এবার গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।শনিবার (৯ আগস্ট) মিসরের Read more

মিয়ানমার থেকে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, সীমান্তজুড়ে উদ্বেগ
মিয়ানমার থেকে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, সীমান্তজুড়ে উদ্বেগ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে আবারও বাড়ছে অস্ত্র চোরাচালান। সম্প্রতি একের পর এক উদ্ধার অভিযানে মিলছে ভারী আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, বিস্ফোরকসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন