ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক এই যুগ্ম আহবায়ক।আলী আহসান জুনায়েদ লিখেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’ছাত্রশিবিরের সাবেক এই নেতা বলেন, ‘পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে।’তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা। রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যেই বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা ওপড়ে ফেলতে চাই।তিনি আরও বলেন, ৪টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়— ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি।আলী আহসান জুনায়েদ আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদি এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে।’প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের আগে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। সরকার পতনের এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপিতে তারা ভালো পদ পাবেন বলে আলোচনা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে এই দলে থাকবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। কিছুদিন পরই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দেন। এপ্রিলে আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছিলেন জুনায়েদ। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে Read more

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পাঁচ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, Read more

কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

সরকারি বালু চুরির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সরকারি বালু চুরির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় নদী খননের বালু চুরির অভিযোগ এক কৃষি উপ-সহকারী কর্মকর্তাসহ তার বাবা ও বড় ভাইয়ের Read more

দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার
দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার

জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার Read more

ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা
ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন