গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সমাবেশ ও র‍্যালি করবে বিএনপি। রাজধানীসহ দেশের সব মহানগরে পালন করা হবে এ কর্মসূচি। এর আগে, গতকাল বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র‍্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এদিকে দীর্ঘদিন বিরতির পর ঘোষিত এ কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি ছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল দিনভর প্রস্তুতি সভা হয়। এ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন, দেন বিভিন্ন পরামর্শ। সেসব বাস্তবায়ন করতে নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। প্রতিটি থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় র‌্যালিতে জনসাধারণের উপস্থিতি বাড়াতে করা হয়েছে মাইকিং। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সভায় ঢাকার ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড ও সব ইউনিটের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণেও এমন যৌথসভা করেন দলের নেতারা। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সমকালকে জানান, ইসরায়েলের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে ফিলিস্তিনের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। বাড়িঘর ও বেসামরিক সব স্থাপনা ধ্বংস করা হচ্ছে। হামলা হচ্ছে হাসপাতালেও। এই বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানাতে আমরা এ কর্মসূচি নিয়েছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।সোমবার (২২ Read more

নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নোয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের Read more

এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা
এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তর অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। অর্থ উপদেষ্টা ড. Read more

জানা গেল নাহিদ-সারজিস-জারা-নাসীরুদ্দীনরা কে কোন আসনে লড়বেন
জানা গেল নাহিদ-সারজিস-জারা-নাসীরুদ্দীনরা কে কোন আসনে লড়বেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থীতা করবেন, সে Read more

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার
যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের হাতে রয়েছে ৫ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন