পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট।বুধবার (০৯ এপ্রিল) এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রী জানান, “পারমাণবিক অস্ত্রের জন্য ইরানের সরকারের বেপরোয়া প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্রেরই নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি। তাই ইরান যেন পরমাণু প্রকল্প অগ্রসর করার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি করে না পারে, সেজন্য সবসময় যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাবে।”কোন কোন কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। তবে ট্রেজারি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিষেধাজ্ঞা পাওয়া ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২’টি আগে থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত। এ দুটি প্রতিষ্ঠান হলো অ্যাটমিক অ্যানার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই) এবং দ্য ইরান সেন্ট্রিফিউজ কোম্পানি (টিইএসএ) এ দুই সংস্থাই ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানের জন্য দায়িত্বপ্রাপ্ত।নিষেধাজ্ঞা জারির পর প্রতিক্রিয়া জানতে ইরানের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কেউ মন্তব্য করতে রাজি হননি।গত সোমবার অনেকটা আকস্মিকভাবে ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হচ্ছে ওয়াশিংটনের। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগশি  বলেছেন, আলোচনা হবে পরোক্ষভাবে এবং এতে মধ্যস্থতাকারী হিসেবে থাকবে ওমান।মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি এই আলোচনা সফল না হয়, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বড় মাত্রার বিপদে পড়বে ইরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
নওগাঁ-৫ আসন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন নওগাঁ সদর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।রোববার (২৮ ডিসেম্বর) Read more

অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে
অস্ত্র মামলায় সুব্রত বাইন কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে Read more

পাবনা শহরের প্রবেশমুখে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা
পাবনা শহরের প্রবেশমুখে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

পাবনা শহরের প্রবেশমুখে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল এক ময়লার স্তূপ, যা এখন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের জন্য Read more

জামালপুরে পিপির বিরুদ্ধে ৪৯ সহকারী পিপির অনাস্থা প্রস্তাব
জামালপুরে পিপির বিরুদ্ধে ৪৯ সহকারী পিপির অনাস্থা প্রস্তাব

 জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন একই আদালতের ৪৯ জন সহকারী পাবলিক Read more

ইসরাইলের ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ
ইসরাইলের ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ

দখলদার ইসরাইলের চরমপন্থি ২ জন মন্ত্রীকে নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না তারা। সহিংসতা Read more

চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি
চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন