ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের হাতে রয়েছে ৫ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক মোতায়েন বাড়ানোর প্রেক্ষাপটে এ তথ্য জানিয়েছেন তিনি।বুধবার (২৩ অক্টোবর) ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজোলানা দে তেলেভিসিওন-এ সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে মাদুরো জানান, বিশ্বের যেকোনো সামরিক বাহিনী ইগলা-এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানে। ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয়।  রুশ নির্মিত ইগলা-এস ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প-পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের স্টিংগার ক্ষেপণাস্ত্রের সমতুল্য। এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও নিচুতে উড়ন্ত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে।নিকোলাস মাদুরো বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই হালকা যে একজন সৈনিক একাই বহন করতে পারেন। আমরা এগুলো মোতায়েন করেছি দেশের শেষ পাহাড়, শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত।এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ৪ হাজার ৫০০ মেরিন ও নৌসেনা সদস্যকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে। ওয়াশিংটন জানায়, এটি মূলত মাদক চোরাচালান প্রতিরোধ ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ। তবে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে, যেগুলোকে তারা ‘নার্কো-বোট’ বা মাদকবাহী নৌকা বলে দাবি করেছে। কিন্তু মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সদস্যরাই এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন সিআইএ-কে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র স্থলভাগেও সামরিক অভিযান সম্প্রসারণের কথা বিবেচনা করছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এটি প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ নীতির অংশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা
বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে Read more

বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

বিজিবি দিবস আজ
বিজিবি দিবস আজ

আজ ২০ ডিসেম্বর,  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে বিজিবির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। বিজিবি বীরত্ব ও ঐতিহ্যের Read more

‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী
‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী

চলতি বছর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। 'আড়ি', 'আমার বস', 'রবীন্দ্র কাব্য রহস্য'— এই সব Read more

গরমে ডাব নাকি লেবুর পানি
গরমে ডাব নাকি লেবুর পানি

উচ্চ তাপমাত্রায় দিশেহারা শহুরে জনজীবন। রোদের দাপটে বাইরে বের হলেই শরীরে ক্লান্তি, অস্বস্তি, সঙ্গে পানিশূন্যতার ঝুঁকিও বাড়ছে। এই গরমে শরীর ঠান্ডা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন