টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে ব্যর্থ হয়ে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এই ঘটনা ঘটে।সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সৌদিআরব প্রবাসী আমিনুর রহমানের ছেলে। সে উপজেলার বংশাই স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।পুলিশ ও পারিবার সুত্রে জানা যায়, প্রবাসী বাবার সন্তান সিয়াম যখন যা চেয়েছে তাই পেয়েছে। লেখাপড়ায় মনযোগ না দিয়ে মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। পরীক্ষার আগের দিনও লেখাপড়া না করায় তার মা শাসন করেন। এই অভিমানে বুধবার বেলা তিনটার দিকে বসতঘরের আড়ার সাথে কোমড়ের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।খবর পেয়ে পুলিশ কুমুদিনী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানিয়েছেন।স্থানীয়রা জানান একটি মেয়ের সাথে সিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে তার মন খারাপ ছিল। এরমধ্যে লেখাপড়ার জন্য মায়ের শাসন।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন আমার দেশকে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর

‘একদল যাবে, আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে’—এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ Read more

আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার, আটক ১
আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মহেশখালীর কালামারছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ই মে) বিভিন্ন সোর্সের মাধ্যমে Read more

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মণি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ১১টা পর্যন্ত কক্সবাজার পুলিশ সুপার সাইফ উদ্দিন Read more

পঞ্চগড়ের দুই আসনে নওশাদ–আজাদে ভরসা বিএনপির
পঞ্চগড়ের দুই আসনে নওশাদ–আজাদে ভরসা বিএনপির

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে Read more

চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল
চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন