বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা শওকত হোসেনকে নৃশংসভাবে হত্যাকারী ও মূল গডফাদারদের দ্রুত গ্রেপ্তার  করে আইনের আওতায় আনা সহ সাংগঠনিক ব্যবস্হা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে কচুয়া উপজেলাবাসী।বুধবার (৯ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধনে অসংখ্য নারী,পুরুষ অংশ নেয়।এসময়ে তারা হত্যাকারী ও তাদের গডফাদারদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।উল্যেখ্য, গত ১১ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজাল গ্রুপের সঙ্গে লিয়াকত গ্রুপের স্থানীয় দেপাড়া বাজারে সংঘর্ষ হলে প্রতিপক্ষের হামলায় লিয়াকত ও তার ভাই শওকত সহ বেশ কয়েকজন আহত হন।আহতদেরকে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করলে লিয়াকত ও শওকত এর অবস্হা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরে অবস্হার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সংঘর্ষের ঘটনার ১০ দিন পর ঢাকা মেডিকেলে গত ২১ ফেব্রুয়ারী সকালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান তিনি।তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আবারও ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা
সাফ ফুটসাল খেলতে ২ জানুয়ারি থাইল্যান্ড যাচ্ছেন রাহবার-সাবিনারা

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও প্রথম আসর আয়োজন হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি শুরু হবে সাফ Read more

বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ
বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন