আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি আপিল দায়ের করা হয়েছে। এ নিয়ে গত চারদিনে মোট আপিলের সংখ্যা দাঁড়ালো ৪৬৯-এ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এ আপিল দায়ের করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানান।ইসির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মোট ১৭৪টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল দায়ের করা হয়েছে।এর আগে, বুধবার ১৩১টি এবং মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল দায়ের করা হয়।গত সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে বলে ইসির কর্মকর্তারা জানান।গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে তিন শ’ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট দু’ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির বিষয়ে ইসির এক নোটিশে বলা হয়েছে, ‘রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর মেমোরেন্ডাম আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।’৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনগুলোর শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এ শুনানি গ্রহণ করবেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?
চাকসু নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু Read more

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান
বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম Read more

পলিথিন কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
পলিথিন কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে  ১৪ হাজার ১৭৯ Read more

নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ Read more

যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

নানা নাটকীয়তা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা Read more

হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন