কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে প্রায় ৩০ একর জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় সালিসের মাধ্যমে তিন একর জমি ফেরত পান আবুল হোসেন, যা নিয়ে প্রতিপক্ষ ক্ষিপ্ত ছিল।তিনি অভিযোগ করে বলেন, “প্রথমে আমার বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হয়ে রাতে বাড়ির সামনেই গুলি করে গুলিবৃদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক ডা. রাকিবুল হোছাইন জানান, হাসপাতালে আনার আগেই আবুল হোসেন মারা যান। গুলিতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল। অভিযুক্ত মোহাম্মদ হোসেনের মোবাইল ফোনও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আম্বালা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আম্বালা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট
বিয়ের আগে ৭টি জরুরি টেস্ট

বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায়। গুরুত্বপূর্ণ এই সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক Read more

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকেলে Read more

প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন