ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যামলীতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস-চেয়ারপারসন রাজিয়া সুলতানা।বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা শেষে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ এনামুল ইসলাম খান সভাপতি, মো. মমতাজ উদ্দিন চৌধুরী সহ-সভাপতি, আরিফ সিকদার মহাসচিব এবং মো. ইকবাল হোসেন অর্থসচিবসহ মোট সাত সদস্য নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এ. এম সাইফুল হাসান। তাকে সহায়তা করেন সদস্য পলাশ মল্লিক।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর
