ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটল, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার বিকালে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি একথা বলেন।  এদিকে আজ সন্ধ্যায় ফেসবুক পোস্টে জনসাধারণকে হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা।   ফেসবুক পোস্টে তিনি লেখেন, ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করছেন।  হয়ত আরও কিছু হৃদয় বিদারক খবর শুনতে হতে পারে আমাদের। আল্লাহ ভরসা।  তিনি আরও লেখেন, আপনারা হাসপাতালে অযথা ভিড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে। নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করার থেকে বিরত থাকুন।  শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকদের জন্য জুলুম হয় তাতে। আসিফ নজরুল লেখেন, যারা রক্ত দিতে চান; তার আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ এবং সিএমএইচে যোগাযোগ করবেন অনুগ্রহ করে।  সবাই দোয়া করবেন। আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।  (জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি হটলাইনে ফোন করুন।  হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত

ভারতে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী Read more

আবারও ছাটাঁই করছে মাইক্রোসফট, চাকরি হারাতে পারে ৯ হাজার কর্মী
আবারও ছাটাঁই করছে মাইক্রোসফট, চাকরি হারাতে পারে ৯ হাজার কর্মী

বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে, তারা বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলিতে চাকরির বাজারের তীব্রতার আরেকটি ইঙ্গিত Read more

জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী
জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী

ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) Read more

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহাজাহান আলী গেন্দু (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (০৪ Read more

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল কেড়ে নিয়ে দফায় দফায় মারধরের Read more

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন