আশুলিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা।বুধবার (৯ এপ্রিল)  দুপুর ১২ টার দিকে আশুলিয়ার খেজুরটেক তালতলা এলাকায় প্রভাতী বিদ্যা নিকেতন স্কুলের মাঠে এ সংবাদ সম্মেলনে করা হয়।এ সংবাদ সম্মেলনে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, আপনারা জানেন গত ৭ এপ্রিল আমার বিরুদ্ধে আওয়ামী দোসর এলাকার চাঁদাবাজ  শফিকের নেতৃত্বে একটি ভুয়া, মিথ্যা-বানোয়াট মানব বন্ধন করেছে। এতে আমার মান-সম্মান নষ্ট সহ রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আমি এই নিকৃষ্ট ভুয়া, মিথ্যা জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিচার চাই। তিনি আরও বলেন, আমি শুধু এতটুকু বলেতে চাই, আপনারা এলাকার জনগন আছেন, দেশের সর্বোচ্চ আইন সংস্থা আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করে এর বিচার করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার জীবনে একটি বিড়ি পর্যন্ত খাইনাই, সেখানে মাদকের অভিযোগ কীভাবে আমার বিরুদ্ধে আসলো। আর যদি এর প্রমাণ না হয়, এর বিচারের দায়ভার আপনাদের হাতে দিলাম, এলাকার জনগনের হাতে দিলাম। এ সময় তিনি আরও বলেন, আমার জীবনে আমি দীর্ঘ সময় আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয় ও খেজুরটেক রফিকিয়া মাদ্রাসাসহ অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করেছি। আপনারা তদন্ত করে দেখেন, আমার বিরুদ্ধে কোন প্রকার চারিত্রিক বা অর্থনৈতিক অভিযোগ আছে কিনা!যুবদলের সাবেক এই নেতা বলেন, গত ২ এপ্রিল আমি আমার পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ির মেইন গেইট খুলি, তখন শফিকের ছেলে ইমরান ও শফিকের সন্ত্রাসী বাহিনী আমার ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা করে এবং আমাকে ও আমার পরিবারের সবাইকে হত্যা করার চেষ্টা করে। তখন আমাদের চিৎকার ও জনগণের তাড়ায় এরা পালিয়ে যায়। আমাদের সিসি ফুটেজে তার প্রমান আছে।এ সময় তিনি বিষয়টি নিয়ে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারন সম্পাদক আইয়ূব খান,ঢাকা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক মোঃ নাজমুল হাসান অভি ও সদস্য সচিব আসাদুজ্জামান মোহন এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান ও সদস্য সচিব আব্দুল হামিদ সহ সিনিয়র নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষন করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার সদস্য নিয়োগ করবে সরকার।সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ Read more

যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন
যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন

ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় Read more

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া
শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (৮ Read more

নিখোঁজের ৫ দিন পর মিলল স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ
নিখোঁজের ৫ দিন পর মিলল স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ

নিখোঁজের পাঁচ দিন পর পাবনার ফরিদপুর উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন