নিখোঁজের পাঁচ দিন পর পাবনার ফরিদপুর উপজেলায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।রোববার সকালে স্থানীয় কৃষকরা বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সুরাইয়ার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এ ঘটনায় নিহত ছাত্রীর পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, “লাশটি হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় পুকুর খনন বন্ধে ৫ দফা দাবি
বাগমারায় পুকুর খনন বন্ধে ৫ দফা দাবি

রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই বিল এলাকায় কৃষিজমিতে জোরপূর্বক অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) দুপুর Read more

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের Read more

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে Read more

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি

কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, Read more

‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’
‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন