কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার গজারিয়া বাঁশগাড়ি গ্রামের নয়াহাটি এলাকার রবিকুল মিয়ার ছেলে। বুধবার (৯ এপ্রিল) বিকালে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী। এ ঘটনা আরেক অভিযুক্ত আসামি হলেন বাঁশগাড়ি এলাকার রহিম মিয়ার ছেলে জিবন মিয়া। থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহফুজ ও তার বন্ধু জীবন বেশ কিছুদিন যাবত প্রতিবেশী এক কিশোরীকে উত্ত্যক্ত করতো। গত বছর ৩ অক্টোবর বাড়ির পাশে কল পাড়ে মাহফুজ মিয়া তার বন্ধু জীবনের সহযোগিতায় কিশোরীর মুখ চেপে ধরে বাড়ির পিছনে নামায় নিয়ে মুখে কাপড় বেধে জোরপূর্বক ধর্ষণ করে৷ ধর্ষণের সময় তার বন্ধুর সহযোগিতায়  উলঙ্গ অবস্থায় মুঠো ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। ছবি ও ভিডিওর ভয়-ভীতি দেখিয়ে কিশোরীকে অভিযুক্ত মাহফুজ আরও ১২/১৩ বার ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা ভৈরব থানায় দুইজনকে আসামি করে ধর্ষণে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত মাহফুজ মিয়াকে আটক করা হয়েছে। আরেক অভিযুক্ত জিবন মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে অভিযোগকারী পিতা বলেন, মাহফুজ ও জিবন আমার মেয়ের বেঁচে থাকা কঠিন করে দিয়েছে। আমার মেয়েকে প্রেম প্রস্তাব দেয় মাহফুজ রাজি না হওয়ায় ধর্ষণের হুমকি দেয়। আমার মেয়েকে বিভিন্ন ধরনের লোভ-লালসা এবং বিভিন্নভাবে ভুল বুঝানোর মাধ্যমে আয়েত্তে আনার চেষ্টা করে। ধর্ষণের বিষয়ে কাউকে না বলতে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি দেয়। মেয়েকে মাহফুজ বলে তুই যদি এই কথা কাউরে বলছ তবে তোর ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছেড়ে দিবো। বর্তমানে আমার নাবালিকা মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা। আমি সুষ্ঠু বিচার পেতে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি মাহফুজ ও তার বন্ধু জীবনের বিচার চাই। এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সাথে কথা বলতে চেষ্টা করলে তারা কেউ এ বিষয় কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আরে অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে। ধর্ষণের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। আটক মাহফুজ কে কারাগারের পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের Read more

নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত

বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা Read more

শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ
শনিবার খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউজ

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শনিবার (২১ জুন) বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকবে। নতুন অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় Read more

বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 

সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগীতা নিবেন। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে Read more

শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ
শায়েস্তাগঞ্জে মামলার জেরে ২ পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

গ্রাম্য মাতবরদের সুযোগ না দিয়ে মামলা দায়ের করায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের ২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী Read more

নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন