ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় পর দেশটিতে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) ৪ ডলারের মাইলফলক অতিক্রম করল। প্রাইস ট্র্যাকিং সার্ভিস গ্যাসবাডি-এর তথ্যের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০২২ সালের আগস্টে প্রতি গ্যালনে ৪ ডলারের এই সীমা অতিক্রম করেছিল গ্যাসের দাম। সে সময় রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল।প্রসঙ্গত, ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, তখন তিনি জ্বালানি তেলের দাম কমানো এবং যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধি মার্কিন অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

'আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।'  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা Read more

মিঠাপুকুরে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মিঠাপুকুরে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের যোগসাজশে গ্রামীণ সড়ক উন্নয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ Read more

অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ
অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জনপ্রিয় গায়ক ও গীতিকার জুবিন গার্গের মৃত্যু হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনার কারণে হয়েছে বলে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন