টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও কাজ শেষ হয়নি। ২০২১ সালে কাজটি শুরু হয়ে ২০২২ সালের ২০ মার্চ ব্রিজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, চার বছরেও সম্পূর্ণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। ব্র্রিজের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার কারনেঅসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল)  ব্রিজ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে  বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি কহিনুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা প্রমুখ। এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ৪১ গ্রামের এলাকার সাধারণ মানুষ।জানা যায়, ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুয়িরার ব্র্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে যায়। ব্র্রিজটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দরপত্র আহ্বান করে ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্টভেঞ্চার ২০২১ সালে ২১ সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪টাকা চুক্তি মূলে ২০২২ সালে ২০ মার্চ কাজ শেষ করার নিমিত্তে কার্যাদেশ পায়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় জনৈক সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে। সাব-ঠিকাদার বিকল্প সড়ক নির্মান না করেই মেয়াদোর্ত্তীণ ব্র্রিজটি ভাঙা শুরু করে। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাদা মাটি দিয়ে পায়ে হাটা রাস্তা তৈরি করে এতে প্রতিদিন  ভ্যান রিকশা ভ্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিতঅটোরিকশা, মিনিট্রাক, ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল চলাচল করতে পারছে না। ব্র্রিজের সম্পূর্ণ কাজ শেষ না করেই সাব-ঠিকাদার সাইফুল ইসলাম পলাতক রয়েছে। ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার কারনে ৪ বছর ধরে চরম ভোগান্তিতে পড়েছে ৪১ গ্রামের মানুষ। এ ব্যাপারে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি দ্রুত এ ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলেকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কিশোরগঞ্জের সেই প্রকৌশলীকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কিশোরগঞ্জের সেই প্রকৌশলীকে বদলি

কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে আওয়ামী দোসরদের সংঘবদ্ধ করাসহ বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচিত কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ Read more

মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল  যুক্তরাষ্ট্র

কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

মহিপুরে স্বামীর সঙ্গে অভিমান, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ
মহিপুরে স্বামীর সঙ্গে অভিমান, সকালে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

পটুয়াখালীর মহিপুরে মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী Read more

ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি
ইন্দুরকানীতে ফের অতিরিক্ত দামে সার বিক্রি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন