কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে আওয়ামী দোসরদের সংঘবদ্ধ করাসহ বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচিত কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের প্রধান সংস্থাপন কার্যালয় (পূর্ব) হতে জুনিয়র পার্সোনেল অফিসার-১ (পূর্ব) মোঃ মহিউদ্দীন সোহেল এর স্বাক্ষরিত দপ্তরাদেশ এ বদলি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, আনিসুজ্জামান রাজনকে এসএসএই, পথ, নরসিংদী বদলি করা হয়েছে। একই আদেশে মো. জুলহাসকে এসএসএই, পথ, কিশোরগঞ্জ হিসেবে পদায়ন করা হয়েছে।এর আগে গত (১৪ জুলাই) ‘কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ এ শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে রেলওয়ে প্রকৌশলী রাজনের কর্মচারীর টাকা আত্মসাৎ থেকে শুরু করে পতিত আওয়ামী লীগের দোসরদের সংঘবদ্ধ করাসহ নানান অভিযোগ উঠে আসে।উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে কিশোরগঞ্জে যোগদানের পর থেকেই কার্যালয়ে না এসে গ্রামের বাড়ি মানিকখালি ও কিশোরগঞ্জ শহরের বাসাতেই বেশির ভাগ সময় কাটাতেন রাজন। কালেভদ্রে অফিসে এসে হাজিরা খাতায় সই দিয়ে আবারও চলে যেতেন তিনি। কিন্তু তার দায়িত্বে থাকা রেললাইন রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তদারকি করার থাকলেও তা করতে দেখা যায়নি।এদিকে বিগত আওয়ামী সরকারের আমলে তিন বছরের অধিক কিশোরগঞ্জে কর্মরত থাকায় আওয়ামী লীগ নেতাদের সাথে আনিসুজ্জামান রাজনের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে। রেলওয়ে শ্রমিকলীগের নেতা-কর্মীদের দিয়ে গড়ে উঠে রাজনের রাজত্ব। কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই চলে অন্যত্র বদলির আদেশ। পুনরায় কিশোরগঞ্জে ফিরে পতিত সরকারের দোসরদের সংঘবদ্ধ করে তুলতে পিডব্লিউ রাজন বিভিন্ন কারসাজি করে যাচ্ছেন।রাজনের অধীনে রেলওয়ের ৭৫ কি.মি জায়গা ছিল। সেখানে রেললাইনের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ করেন তার অধীনস্থ কর্মচারীরা এবং তা দেখাশোনা করার জন্য রয়েছে একজন হেড মেইট। হেড মেইটের তত্ত্বাবধানে মোট ১১টি গ্যাং প্রতিদিনই রেললাইনের বিভিন্ন অংশে কাজ করে। রেললাইনের পাশে সাধারণ মানুষ কিছু করলেই সেখানে রাজনের অধীনস্থ কর্মচারীরা রেলের প্রভাব কাটিয়ে চাঁদা দাবি করে দেন পুলিশের হুমকি। অভিযোগ রয়েছে রাজনের অধীনে ৭নং গ্যাংয়ে কর্মরত ওয়েম্যান কাজ না করেও বেতন তুলছেন এবং বেতনের একাংশ দিতেন রাজনকে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা Read more

উদ্বোধনের দিনেই ১০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল
উদ্বোধনের দিনেই ১০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল

চার শ্রেণির ব্যক্তি ছাড়া সবার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার। রবিবার (৪ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ Read more

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী
ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

ঢাকার মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিন জনকে গ্রেফতার ও দায়িত্বে অবহেলার অভিযোগে Read more

এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ
এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি Read more

বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৪
বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৪

ভারতের লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ৪ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন