পটুয়াখালীর মহিপুরে মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আলম প্যাদার মেয়ে। মারজিয়া আক্তার ও স্বামী জাহিদ প্যাদা আপন চাচাতো ভাই-বোন।নিহত মারজিয়ার স্বামী জাহিদ প্যাদা বলেন, ‘গতকাল রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলেছিলো। মাছের গদিতে কাজের চাপ বেশি থাকায় অনেক রাতে বাসায় ফেরায় ফুচকা আনতে পারিনি। মাছ নিয়ে বাসায় ফেরায় সে রাগ করে। মাছ কেটে ধোঁয়া শেষে মোবাইল হাতে নেয়। এত রাতে মোবাইল না দেখে ঘুমাতে বলি। এতে সে রাগ করে পাশের বারান্দায় ঘুমাতে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বিছানায় না দেখে বারান্দায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।’এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘দুপুরে মারজিয়া নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের Read more

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় হামজা, কবে আসবেন শমিত?

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এর আগে গতকাল বাংলাদেশ সময় Read more

জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ
জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ

​জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা Read more

শারীরিক ও মানসিক ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল
শারীরিক ও মানসিক  ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল

ফ্যাশন সচেতন নারীদের কাছে হাই হিল সমাদৃত এক অনুসঙ্গ। পার্টি, অফিস বা উৎসবের সাজে অনেকে হাই হিল বেছে নেন। কেউ Read more

শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা
শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে গেছে: মামুন মোল্লা

'সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা' বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।মঙ্গলবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন