পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে এক খুচরা বিক্রেতার বিরুদ্ধে। উপজেলা কৃষি অফিসের তদন্ত চলমান থাকাকালীন আবারও একই তথ্য সরেজমিনে পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটির মালিক হেমায়েত মোল্লা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছেন। এর আগে অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনাটি তদন্ত শুরু করেন। তবে তদন্তচলাকালীন আবারও ওই সার বিক্রেতা কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির করেছেন। শনিবার ও রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হেমায়েত মোল্লা স্থানীয় কৃষকদের পাশাপাশি অন্য উপজেলায় বিক্রির নিয়ম নিষিদ্ধ থাকলেও পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলায় বেশ চড়া দামে সার বিক্রি করেন।মোড়লগঞ্জ উপজেলার চর-হোগলাবুনিয়া গ্রামের আইউব আলীর ছেলে কৃষক মিজান বলেন, “আমি হেমায়েত মোল্লার দোকান থেকে ইউরিয়া ৩০ টাকা, ডিএপি ৩০ টাকা এবং এমওপি ২৫ টাকা কেজি দরে কিনেছি- যা সরকারি দামের চেয়ে অনেক বেশি।” একই এলাকার আঃ খালেক হাওলাদারের ছেলে আঃ কুদ্দুস হাওলাদার বলেন, ‘ডিএপি সার ৩৫ টাকা করে ২০ কেজির মূল্য ৭০০ টাকা নিয়েছেন হেমায়েত মোল্লা।’ একই গ্রামের আরেক কৃষক ফজলু বলেন, ‘আমি সৌদিয়া সার ৩০ টাকা কেজি দরে ৮ কেজি কিনেছি।’দক্ষিণ ইন্দুরকানী গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে হারুন মাতুব্বর বলেন, “ডিএপি সার ৩৫ টাকা কেজি দরে ১০ কেজি ৩৫০ টাকায় কিনেছি। পরে ৫০ কেজির জন্য ১,৬০০ টাকা দিতে হয়েছে।” একই গ্রামের মিলবাড়ি এলাকার আরেক কৃষক অসিম মিস্ত্রি বলেন, হেমায়েত মোল্লার কাছ থেকে আমি ৫ কেজি সাদা সার কিনেছি ১৪০ টাকায়। অভিযোগ অস্বীকার করে হেমায়েত মোল্লা বলেন, ‘আমি সরকার নির্ধারিত মূল্যেই সার বিক্রি করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। এছাড়া খুচরা সার কেউ কিনতে আসলে তার পরিচয় জিগ্যেস করা হয়না।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, সেটার তদন্ত চলমান রয়েছে। নিয়ম অনুযায়ী, এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার বিক্রি করা যায় না। তদন্ত শেষ হলে রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার পর আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি Read more

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার
মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার Read more

পত্রিকা: ‘অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার’
পত্রিকা: ‘অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত ও হামলার মধ্যেই আলোচনার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে হুন্ডির মাধ্যমে অবৈধ টাকা Read more

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে Read more

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।ক্রিকেটারদের Read more

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামীকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন