ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার ঘটনায় এখনও পর্যন্ত দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ বুধবার (৯ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।তিনি বলেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে। আরও তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।এছাড়া পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে- খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ Read more

শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা
শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (১০ Read more

ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে Read more

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন