রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজার এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদসহ সবিতা বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক।বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে এএসআই মান্নান ও সঙ্গীয় ফোর্স হাটগাঙ্গোপাড়া বাজার এলাকায় অভিযান চালান। ভূমি অফিসের পাশ থেকে সবিতাকে চোলাই মদ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।জানা গেছে, সবিতা বেগম হাটগাঙ্গোপাড়া গ্রামের সরেস মণ্ডলের মেয়ে এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি তৌহিদুল ইসলাম। তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ Read more

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ Read more

আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের জমি জালিয়াতি ও বেদখলের অভিযোগ
আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের জমি জালিয়াতি ও বেদখলের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১৬৫ নং দক্ষিণ চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিত জমি নিয়ে জালিয়াতি ও বেদখলের গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের Read more

ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির
ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।মঙ্গলবার (০৩ Read more

ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩
ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩

ভারতের হায়দরাবাদে পাচার হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী অবশেষে পুলিশের কাছে আশ্রয় নিয়ে মুক্তি পেয়েছেন। তার দেওয়া অভিযোগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন