ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আহত আমজাদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তিনি আওধা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান, তুষার শেখসহ ১২/১৩ জন ধরহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে না মেশায় আমজাদ হোসেনকে সেখান থেকে তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে আহত অবস্থায় আমজাদ হোসেনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার Read more

সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চোরাই পথে ভারত থেকে আনা ১টি কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছে Read more

ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া
ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া

ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরেই, রুশ সেনারা Read more

সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!
সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপু‌রে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন