ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন (আইসিপি) পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।ফেরত আসা নারীরা হলেন—ঢাকার কামরাঙ্গীরচর এলাকার হাসনায়ারা ওরফে নূপুর (১৮) এবং খুলনার সদর থানা এলাকার ফারজানা আক্তার ওরফে রোকাইয়া (৩৫)।ফেরত আসা নারীরা জানান, কয়েক বছর আগে উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে তাঁরা ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে তাঁরা প্রায় ৮ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল খাটেন। সাজার মেয়াদ শেষে চেন্নাই ও মুম্বাইয়ের শেল্টার হোমে থাকাকালীন দুই দেশের মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাঁরা স্বদেশে ফেরার সুযোগ পান।ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মুম্বাই ও চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাঁদের ট্রাভেল পারমিট ইস্যু করা হলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে প্রত্যাবাসনের অনুমতি দেওয়া হয়।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামক একটি মানবাধিকার সংস্থা তাঁদের গ্রহণ করে।জাস্টিস অ্যান্ড কেয়ার-এর যশোর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, “দালালের প্রলোভনে পড়ে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আজ তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাঁদের দ্রুত নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস
সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী ঘোড়ামারা বাজার সংলগ্ন একটি গার্ডার ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে দুইপাশের Read more

আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি
আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে আবার সেই চিরচেনা ছন্দে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগার মাঠে একচেটিয়া Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন