ট্রাম্পের শুল্কনীতি ও গাজা যুদ্ধ নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা নেতানিয়াহু।টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আগামী ২ দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় হলো গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং সেখানে এখনো আটক থাকা ৫৯ জন জিম্মির মুক্তি।পাশাপাশি ট্রাম্পের নতুন শুল্কনীতি, যার আওতায় ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে।চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেতানিয়াহু রবিবার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। এই সফর মঙ্গলবার পর্যন্ত চলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাড়তেও পারে। নেতানিয়াহু তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছার পরপরই বিমানবন্দর থেকে একটি গাড়িবহরের মাধ্যমে ব্লেয়ার হাউসে যান।সেখানে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’
‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত সহ-সভাপতি সাদিক কায়েম, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচনে ২৮টি পদের Read more

জামায়াত কখনও আ.লীগের সাথে আঁতাত করবে না: মতিউর রহমান আকন্দ
জামায়াত কখনও আ.লীগের সাথে আঁতাত করবে না: মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, 'জামায়াত কখনও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে Read more

আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা
আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর Read more

ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের
ভারতকে ধসিয়ে স্বর্ণপদক জয় পাকিস্তানের

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশি ভারত ও পকিস্তানের সম্প্রতি দেখা হয়েছিল এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক Read more

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর
পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI) এবং বাংলাদেশ Read more

বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন