জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (BUHS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায়  মিরপুরে BUHS অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জে. এম. এ. হান্নান। ট্রেজারার প্রফেসর ড. এস. কে. আকতার আহমদ, ডিন প্রফেসর এস. এম. মুরাদুজ্জামান, রেজিস্ট্রারার প্রফেসর ড. মো. জাহিদ হাসান প্রমুখ।এছাড়া PSDRI-এর পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান চৌধুরী, পরিচালক (এডুকেশন ও ট্রেনিং) এ. এফ. এম. ফজলে রহিম, পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মানিক কুমার ঘোষ, এবং পরিচালক (অপারেশনস অ্যান্ড লজিস্টিকস) মো. আরিফ আল মামুন।চুক্তির আওতায় জনস্বাস্থ্য শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও পরিবেশ স্বাস্থ্য, এবং আন্তর্জাতিক মানসম্মত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম যৌথভাবে বাস্তবায়ন করবে উভয় প্রতিষ্ঠান। প্রশিক্ষণ কার্যক্রমগুলো ISO 45001:2018, ILO-OSH 2001 এবং WHO এর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। অনুষ্ঠানে BUHS-এর পক্ষে অনুষ্ঠানে BUHS-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জে. এম. এ. হান্নান বলেন, “এই সহযোগিতা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ বাড়বে, যা দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।” PSDRI-এর ব্যবস্থাপনা পরিচালক  আতিকুজ্জামান চৌধুরী আশা প্রকাশ করে তার বক্তৃতায় বলেন, “এটি জাতীয় দক্ষতা উন্নয়নের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।” PSDRI ও BUHS-এর এই চুক্তি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠান দুইটি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা Read more

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের Read more

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

মাত্র দুই দিন আগেই বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছিলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তরফ থেকে। নারায়ণগঞ্জ টু Read more

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা
সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ Read more

ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র ১টি যাচ্ছে গাজার দিকে
ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র ১টি যাচ্ছে গাজার দিকে

অবরুদ্ধ গাজার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এরফলে আর মাত্র ১টি জাহাজ এখনো Read more

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন