দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশি ভারত ও পকিস্তানের সম্প্রতি দেখা হয়েছিল এশিয়ার জু-জিৎসু চ্যাম্পিয়নশিপে। সে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে পাকিস্তান। ভারতের রিচা শর্মাকে হারিয়ে এই পদক জিতে নেন পাকিস্তানে বানু কৌসার। জিও নিউজ।জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাকিস্তানের মুহাম্মদ আলী রশিদ ও মুহাম্মদ ইউসুফ আলী (পুরুষ ডুয়ো ক্যাটাগরি)-তে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আর নারীদের ৪৮ কেজি কন্টাক্ট ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন বানু কৌসার।টুর্নামেন্টের এমন সাফল্যের পর পাকিস্তান জু-জিৎসু ফেডারেশনের চেয়ারম্যান খালিল আহমেদ খান বলেন, ‘এগুলো শুধু পদক নয়, বরং প্রমাণ যে পাকিস্তানি অ্যাথলেটরা বিশ্বমানের। কোচ, খেলোয়াড় এবং সমর্থনকারী সবার অক্লান্ত পরিশ্রমের ফল এটি।’তিন দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে এশিয়ার শীর্ষস্থানীয় জু-জিৎসু প্রতিযোগীরা অংশ নিয়েছেন। আজ (সোমবার) প্রতিযোগিতার শেষ দিন। এদিন আরও কয়েকটি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে ধস নেমেছে জিপিএ-৫ ও পাশের হারে
কক্সবাজারে ধস নেমেছে জিপিএ-৫ ও পাশের হারে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস দেখা গেছে। পাশের হার ও জিপিএ-৫- দুটোতেই Read more

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক
আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। এর Read more

থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরী নিহতের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। দুর্জয় চৌধুরী নিহতের ঘটনার পাঁচদিন Read more

কবরস্থানে চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে
কবরস্থানে চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কবরস্থানে যাতায়াতের চলাচলের রাস্তা কেটে নালা নির্মাণের অভিযোগ উঠেছে হাইলধর ইউনিয়নের সংরক্ষিত আসনের এক নারী ইউপি Read more

নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে Read more

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন