মৌলভীবাজারে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌরসভা কার্যালয়ের পাশের চটপটির দোকানের সামনে এ ঘটনা ঘটে।নিহত অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।জানা গেছে, সুজন মিয়া রোববার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে ছিলেন। এ সময় তাঁকে ৫-৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা সুজনের বুকে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে।এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুজনের এমন মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আইনজীবী সুজন হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!

শুধু শহর নয়, দিনদিন পুরো বরিশালে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এই বেওয়ারিশ কুকুর এখন একটি ভীতিকর সামাজিক Read more

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ
মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল Read more

বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
বাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের Read more

‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’
‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী Read more

চকরিয়ায় ব্যস্ততম সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন
চকরিয়ায় ব্যস্ততম সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রধান ব্যস্ততম সড়ক খানাখন্দে ভরপুর, জনদুর্ভোগের শেষ নেই। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন