মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় একটি হারানো সাধারণ ডায়েরী করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ (১২০০) টাকা নিলেন এএসআই মাহফুজুর রহমান। শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদিখান থানায় হারানো সাধারণ ডায়েরী করতে আসা মো. সালমান কবীর নামে এক যুবকের কাছ থেকে ৩ প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ ১ হাজার ২০০ টাকা নগদ নিয়ে হারানো সাধারণ ডায়েরী করার বলে অভিযোগ করেন।ভুক্তভোগী যুবক মো. সালমান কবীর অভিযোগ করে বলেন, আমি শনিবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরী করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কিভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি ঢাকার পল্টন থেকে বাসযোগে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। উনি বলেন, তাহলে পল্টন চলে যান এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি। তখন তিনি বলেন, দোকানে গিয়ে ৩ প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় ৩ প্যাকেট বেনসনের টাকা দিয়ে যান, জিডি নিয়ে যান। পরে থানার পুকুরের অপর পাশের একটি দোকানে গিয়ে ৩ প্যাকেট সিগারেট ১ হাজার ২ টাকা দিয়ে কিনে দেই।অভিযুক্ত সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি কথা না বোঝার বাহানায় তার বিরুদ্ধে আনিত অভিযোগের কথা এড়িয়ে যান। পরক্ষণেই তিনি হোয়াটসঅ্যাপ ফোন করে প্রতিবেদককে থানায় যেতে বলেন।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ.ন.ম.ইমরান খান বলেন, থানায় কোন কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি। তা না হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর
মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

মেট্রোরেল যাত্রীদের জন্য ভাড়ার ব্যয় সাশ্রয়ী রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা Read more

পোষা প্রাণী থেকে ছড়াতে পারে যে সব রোগ
পোষা প্রাণী থেকে ছড়াতে পারে যে সব রোগ

নিঃসঙ্গতার সঙ্গী হিসেবে পোষা প্রাণী পালন বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। আমাদের দেশেও পোষা প্রাণী হিসেবে বিড়াল ও কুকুর পালনের Read more

বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা
বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের দা‌বি‌তে ঐ অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়েছে।বুধবার Read more

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন