কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চন্দনপুর বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এ সময় মেঘনা থানার সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।সরেজমিন দেখা যায়, অভিযানে বাজারের দোকান মালিক আনিছের দোকান থেকে মোট ৫৮টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি চায়না দুয়ারী জাল, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা এবং ৫০টি কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। জব্দকৃত জালের মোট মূল্য দাঁড়িয়েছে ৬৫ হাজার টাকার বেশি। এ সময় আনিছকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পরে জব্দকৃত জালগুলো মেঘনা উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান উপস্থিত জনতা ও দোকান মালিকদের উদ্দেশ্যে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অমান্য করলে সরকারের নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে প্রকাশিত খবরে ভুল ও মুক্তিযুদ্ধ উপদেষ্টার ব্যাখ্যা, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে Read more

সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল Read more

লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে
লটারি পদ্ধতি বহাল থাকবে স্কুলে ভর্তিতে

আগামী শিক্ষাবর্ষেও দেশের সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু থাকবে। শিগগিরই লটারির মাধ্যমে ভর্তির নীতিমালা প্রকাশ করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন