পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা সিন্ডিকেট তৈরী করে নিজেরদের মত ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রশাসন অভিযান চালালেও কোন রকম তোয়াক্কা না করে নিজেদের মত ভাড়া নিচ্ছেন কাউন্টার মালিকরা।ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নেছারাবাদে মোল্লা এক্সপ্রেসের কাউন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে শনিবার বিকেলে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় স্বরূপকাঠির বাসটার্মিনালে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান মাহামুদ। অভিযানে ‘ইকরা’ পরিবহনের স্থানীয় কাউন্টারের দায়িত্বে থাকা হৃদয় বিক্রমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান অব্যাহত থাকবে।এদিকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হলেও আইনকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে বাড়তি ভাড়া থেকে রেহাই দেয়া হচ্ছেনা যাত্রীদের। ঢাকাগামী বাস কাউন্টার মালিকরা যাত্রী প্রতি আটশত টাকা করে ভাড়া আদায় করছেন প্রকাশ্য। কাউন্টার মালিকরা বলছেন, একটি গাড়ী আনতে অনেক খরচ।নাম প্রকাশে অনিচ্ছুক নেছারাবাদ থেকে ঢাকাগামী এক বাস কাউন্টার মালিক বলেন, এখানে সবাই আটশত টাকা করে বাড়া নিচ্ছে। আমি যদি একশত টাকা কম নেই। তাহলে সবাই আমাকে চেপে ধরবে। তখন আমার টিকে থাকা কষ্ট হয়ে পড়বে।জরিমানা দেয়া মোল্লা বাস কাউন্টার মালিকের দায়িত্বে থাকা হৃদয় বিক্রম বলেন, এখানে সবাই আটশত নিচ্ছে। তাদের কাউকে জরিমানা করা হয়নি। আমাকে জরিমানা করা হয়েছে।আরমান নামে এক যাত্রী বলেন, আমি ঢাকায় যাচ্ছি। আমার কাছ থেকে আটশত টাকা ভাড়া নেয়া হয়েছে। এখানে ৫০০ টাকার ভাড়া ৮০০ শত নেয়া হচ্ছে। যা খুবই অনিয়ম। এখানে প্রশাসনের দৃষ্টি দেয়া উচিৎ।নেছারাবাদ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান মাহামুদ জানান, আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার বাস কাউন্টারে অভিযান চালিয়ে মোল্লা এক্সপ্রেস নাম একটি কাউন্টারে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা করেছি। এসময় আমাদের উপস্তিতি টের পেয়ে অন্য কাউন্টারগুলোর মালিক কাউন্টার বন্ধ করে সটকে পড়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

চকরিয়ায় মরা মুরগী বিক্রির অভিযোগে বিক্রেতাকে জরিমানা
চকরিয়ায় মরা মুরগী বিক্রির অভিযোগে বিক্রেতাকে জরিমানা

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারে দিনেদুপুরে মরা মুরগী জবাই করে বিক্রির ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের Read more

সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

জেলার সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান Read more

সিলেটে রায়হান হত্যা: জামিনে মুক্ত এসআই আকবর
সিলেটে রায়হান হত্যা: জামিনে মুক্ত এসআই আকবর

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর জামিনে পেয়েছেন। রবিবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের Read more

নান্দাইলে ক্লিনিকে অপচিকিৎসা, বৃদ্ধার পেটে টিস্যু রেখেই সেলাই!
নান্দাইলে ক্লিনিকে অপচিকিৎসা, বৃদ্ধার পেটে টিস্যু রেখেই সেলাই!

ময়মনসিংহের নান্দাইলে আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা দালালের খপ্পরে পড়ে লাইসেন্স বিহীন ক্লিনিকে ভুল চিকিৎসার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। বর্তমানে Read more

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়ায় যুবক গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন