ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালায়। গ্রেফতার সাইমন শরীফ উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গার কুমার নদে সম্প্রতি কিশোর-যুবকরা স্পিডবোটে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। ‘১৫ আরই’ ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযানে অংশ নেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘যৌথবাহিনী অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে থানায় দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’ প্রসঙ্গত, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে কিশোররা অঙ্গভঙ্গি করে আনন্দ-উল্লাসে মাতেন। এ সময় স্পিডবোটে অস্ত্র প্রদর্শনও করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে Read more

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে এখনও এ Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও গাড়িকাণ্ডে নাম আসায় তাকে বরখাস্ত করেছে Read more

দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় থার্টিফাস্ট নাইট উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দরবার শরীফের খাদেমের বিরুদ্ধে। কৌশলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন