বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার দুই সাংবাদিক হলেন, মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।জানা যায়, শহরের জলেশ্বরীতলার লামাম্মার মোড়ে একটি জুস বারে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক। বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। এসময় দুইজনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে। পরে তারা আহত হয়ে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসা নেন।হামলার শিকার মাছরাঙা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন, জুস খেয়ে বের হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর মারধর শুরু করে। হামলায় আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, তারা প্রথমে আমার নাম জানতে চায়, এসময় খোরশেদ ভাই এগিয়ে গিলে তার ওপর প্রথম মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি হামলা করে জখম করে দেয়।এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

ইরান প্রতিরক্ষার সর্বোচ্চ নেতৃত্বের কেবল একজন বেঁচে আছেন
ইরান প্রতিরক্ষার সর্বোচ্চ নেতৃত্বের কেবল একজন বেঁচে আছেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সর্বশেষ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এমন Read more

সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ

নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে Read more

যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবিতে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহিত Read more

ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী
ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে নিজ বাড়িতে আসছেন। সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) Read more

সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

জেলার সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন