প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনে উৎসাহিত করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি (আইএসএই) এর ৭ম প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইএসএই এর কান্ট্রি লিইয়্যেশন ড. জসিম উদ্দিন।অনুষ্ঠানে বক্তারা প্রাণিকল্যাণ বিষয়ক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশে প্রাণিকল্যাণ বিষয়ক বর্তমান আইন ও নীতিমালা বিষয়ে বক্তব্য রাখেন বিভিসি রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, দেশে প্রানীকল্যাণ সম্পর্কিত বিভিন্ন আইন রয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। ফলে আমাদের মূল উদ্দেশ্যর প্রতিফলন হচ্ছে না। এসব আইনের প্রয়োগ হলেই কেবল প্রাণীকল্যান উন্নয়ন সম্ভব হবে।উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, প্রাণিকল্যাণ সম্পর্কিত এধরণের আয়োজন সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। ফলে পশুপাখি এবং মানুষের মধ্যে সহাবস্থান তৈরি হবে।এছাড়া ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ড. মো: জিয়াউল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) এর রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারী বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সাবেক ডীন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠান শেষে বক্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালাটি সনদ বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে Read more

গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, ইসরায়েলের বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়, গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে Read more

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে Read more

কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের Read more

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন