ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচের জায়গা দখল করে আনিশা জল কুটির অ্যান্ড ফটো গ্যালারী নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে। এতে ওই সড়কে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।জানা যায়, মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ের পূর্ব পাশে মহাসড়কের দক্ষিণ পাশে জালাল উদ্দিন নামে এক ব্যক্তির আনিশা জল কুটির নামে একটি ফাস্টফুডের দোকান রয়েছে। এবার ঈদের আগের দিন থেকে ওই ফাস্টফুডের দোকানের উল্টো পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় উড়াল সেতুর নিচে নির্মিত স্থাপনায় তিনি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ব্যবসা প্রতিষ্ঠানটির জন্য লম্বা আকারের ঘর তৈরি করা হয়েছে। চিকন লোহার তৈরি জাল দিয়ে চারপাশে বেড়া দেয়া হয়েছে। সেখানে দোকান থেকে ইচ্ছেমত খাবার খাচ্ছেন ঈদের ছুটিতে ঘুরতে আসা লোকজন। প্রতিদিন দুপুরের পর থেকে ভীড় বাড়তে থাকে। সন্ধার পর প্রচুর লোক সমাগম হয় এবং রাত ১০ থেক ১১ টা পর্যন্ত চলে।তোফাজ্জল হোসেন নামে এক রিকশা চালক বলেন, লোকজনের ভীড়ের কারণে ওই এলাকায় সার্ভিস লেন দিয়ে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে। লোকজনের ভীড় ঠেলে সেখান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।সিএনজি মতিউর রহমান বলেন, তাঁদের মহাসড়কের উপর দিয়ে চলাচল নিষেধ থাকায় সার্ভিস লেন দিয়ে চলাচল করতে হয়। কিন্তু ধেরুয়া এলাকায় রাস্তার দুই পাশে দোকান থাকাতে তাঁদের যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।ফাস্টফুডের মালিক জালাল উদ্দিন বলেন, উড়াল সেতুর নিচে তাদের জায়গা ছিল। সরকার সেই জায়গায় রাস্তা করেছে। উড়াল সেতুর নিচে খালি জায়গা থাকায় সেখানে তিনি দোকান করেছেন।এব্যাপারে মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শামীম কবির জানান, ওই স্থানে যিনি ব্যবসা চালাচ্ছেন তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই Read more

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ Read more

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই Read more

প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ

দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের Read more

‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’
‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’

বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি Read more

জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা
জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন