স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ। তিনি বলেন,’বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে যে মেধা আছে তা সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করতে পারলে আমরা বিশ্ব দরবারে আরও অনেক সম্মাননা বয়ে আনতে পারব।’আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি’র এই মহাসচিব বলেন, যারা মাঠে যান তারা বোঝেন যে মাঠ কত প্রিয় হতে পারে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশের খেলোয়াড়দের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে এবং আমরা যদি তাদেরকে ঠিকমতো লালন-পালন করতে পারি তবে আরও সাফল্য অর্জন সম্ভব।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে খেলোয়াড়দের তুলে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার একমাত্র প্রকৃত পথ।’এ সময় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণকে সম্মাননা প্রদানের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে ক্রীড়া ক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৮ জনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নাটোরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৮ জনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

চাঁদাবাজির মামলায় নাটোরের গুরুদাসপুরে একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ আটজনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ হয়েছে। বুধবার (১৬ Read more

‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী Read more

জন্মদিন উদযাপনে ব্যস্ত পরীমণি
জন্মদিন উদযাপনে ব্যস্ত পরীমণি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সবসময়ই আলোচনায় থাকেন তার অভিনয় এবং ব্যক্তিগত জীবনের জন্য। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত সক্রিয় এই তারকা এবারও Read more

বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ
বিমানবন্দর থেকে যে রুটে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে Read more

হিজবুল্লাহ কমান্ডার কার্কিকে হত্যার দাবি ইসরায়েলের
হিজবুল্লাহ কমান্ডার কার্কিকে হত্যার দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়ে দেশটির শক্তিশারী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কিকে Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু
ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন