বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। কিন্তু যারা সন্ত্রাস করে, পাথর মেরে মানুষ হত্যা করে, মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি-টেন্ডারবাজি-লুটপাট করে—আমরা সবসময় তাদের বিরুদ্ধে দাঁড়াবো।’বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি  তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি। উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বারবার বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। ব্রিটিশ উপনিবেশিক শাসনামল থেকেই দেশি-বিদেশি শক্তি এদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখার ষড়যন্ত্র করে এসেছে। জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের জান্নাত কামনা করি, আল্লাহ তাঁদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’তিনি বলেন, ‘দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ ও মুমূর্ষ অবস্থায় আছেন। আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে সুস্থতার নেয়ামত দান করেন।’ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণ সমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও ঐতিহাসিক পর্বে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’স্বাধীনতার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘স্বাধীনতার লক্ষ্য ছিল ইনসাফ, মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর তা হয়নি। শেখ মুজিব গণতন্ত্রের কথা বললেও পরে বাকশাল কায়েম করেন, রক্ষীবাহিনী দিয়ে বিরোধীদের দমন করেন।’তিনি আরও বলেন, ‘একসময় ধানভরা গোলা আর পুকুরভরা মাছ ছিল বাংলাদেশে। কিন্তু শেখ মুজিবের জুলুমতন্ত্র ও লুটপালতন্ত্রের কারণে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হয়।’জাহিদুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শেখ হাসিনার আমলে সেনা অফিসার, আলেম-ওলামাসহ বহু মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।’২০২৪ সালের ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার অত্যাচারের ধারাবাহিকতা ছাত্র আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। আবাবিলের ঝাঁকের মতো আমাদের ভাই-বোনেরা রাস্তায় নেমে জীবন দিয়েছিলেন। তাদের ত্যাগেই ৫ আগস্ট, ৩৬ শে জুলাই বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে।’তিনি বলেন, ‘সব রক্তের বিনিময়ে আমরা শুধু একটি জিনিস চাই, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।’তরুণ প্রজন্মের আচরণগত উন্নতির ওপর তিনি গুরুত্ব দিয়ে বলেন, ‘ছাত্রদের সবক্ষেত্রে ভালো হতে হবে। প্রতিবেশীর কাছে ভালো প্রতিবেশী হতে হবে, আত্মীয়স্বজনের কাছে ভালো হতে হবে।’যুব সমাজকে ধ্বংসের চক্রান্ত নিয়ে তিনি বলেন, ‘সমাজের কিছু কুলাঙ্গার নেতৃত্ব এবং পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদী শক্তি মিলে বাংলাদেশের যুব সমাজকে মাদক দিয়ে নষ্ট করার চেষ্টা করছে। সীমান্ত এলাকায় মাদকের কারখানা বসানো হয়েছে—যুব সমাজকে দ্রুত মাদকাসক্ত করতে।’ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রশিবিরের অবদান গৌরবময়। স্বাধীনতা সংগ্রাম থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন—যুব সমাজ বারবার নেতৃত্ব দিয়েছে। আগামীতেও ন্যায়–নীতির রাজনীতি শক্তিশালী করতে হবে।’সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘নির্বাচিত হলে ফটিকছড়িতে ১৭টি অগ্রাধিকারমূলক কাজ করা হবে। এর মধ্যে রয়েছে—ফটিকছড়ি ও ভূজপুরে দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ, উত্তর–দক্ষিণে দুটি ফায়ার স্টেশন স্থাপন, নতুন হাসপাতাল নির্মাণ, শিক্ষা উন্নয়ন, প্রায় এক হাজার কিলোমিটার সড়ক–সেতু উন্নয়ন, নতুন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র ও গ্যাস সরবরাহ সম্প্রসারণ। এ ছাড়া ২১টি বাজার আধুনিকায়ন, প্রবাসী সেবা কেন্দ্র, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, শিল্পাঞ্চল স্থাপন, পর্যটন উন্নয়ন, চা–বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।’বিশেষ অতিথির বক্তব্যে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষিত নির্বাচন সামনে এসেছে। দেশের প্রবাসী ভোটারদের শুভেচ্ছা জানাই। ২০০৮ থেকে শুরু হওয়া আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’তিনি বিভিন্ন সময়ের রাজনৈতিক দমন–পীড়নের কথা উল্লেখ করে বলেন, ‘দেশের গণমানুষের পক্ষে কাজ করছে জামায়াতে ইসলামীর তরুণ কর্মীরা। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠায় পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে।’উত্তর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি এজাহারুল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসূফ বিন সিরাজের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর শাখার আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, নায়েবে আমির অ্যাডভোকেট ইমদাদুল গনি, অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস, আব্দুর রহিম, রেজাউল করিম, সাইরান কাদের।এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন আমিরী, শ্রমিক নেতা গাজী বেলাল উদ্দিন, যুব নেতা নবীর হোসেন মাসুদ প্রমুখ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন
কারাবন্দি আসাদুজ্জামান নূরের জন্মদিন, ফেরার অপেক্ষায় আফজাল হোসেন

দেশের সংস্কৃতি অঙ্গনের দুই কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও আফজাল হোসেন। মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনসহ সবখানেই সফল তারা। তাদের একে অপরের Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত
চট্টগ্রামে ব্যানার সরানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম নগরের রাজনৈতিক অঙ্গন আবারও রক্তে রঞ্জিত হলো। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় ব্যানার সরানোকে Read more

যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান
যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান

অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ (কার্গো) ইসরায়েলে পৌঁছেছে।  বৃহস্পতিবার (১৯ জুন) এসব বিমান দেশটিতে পৌঁছেছে বলে Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

বিপিএলের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেসশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রয়েছে দুটি ম্যাচ।  দিনের প্রথম ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন