গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটেছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উল্লেখিত স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর থেকে বাবা ও কন্যা মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৬ বছরের কন্যা নিহত হন, বাবা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। নিহত কিশোরীর মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহত কন্যার পরিচয় নিশ্চিত করা যায়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নিজের মনমতো অফিস করেন। এছাড়াও Read more

সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান
সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

সৌদি আরবের বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রির মাধ্যমে শেখ সালেহ আল-ফাওযানকে দেশটির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ ক্রাউন Read more

ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে ছাই
ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে ছাই

ঢাকার ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি Read more

ঈদের ছুটি: ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
ঈদের ছুটি: ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (৩০ Read more

মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া
মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। রোববার সকালে (১৯ অক্টোবর) স্ত্রী পরিণীতিকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন