ঢাকার ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।রবিবার (১৮ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে বার ধামরাই পৌরশহড়ের ধামরাই বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মানুষজনসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।ধামরাই বাজারের ব্যবসায়ী মীর আকিব আলী জানান, মধ্যরাতে ধামরাই বাজারের ময়ূরী বস্ত্রালয় নামক একটি দোকান থেকে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান স্বদেশ বস্ত্রালয়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২টি দোকান-ঘর পুড়ে গেছে।ময়ূরী বস্ত্রালয়ের মালিক আব্দুস সালাম কান্না বিজড়িত কন্ঠে জানায়, বিদ্যুতের আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দুই থেকে আড়াই লাখ টাকার মাল সরানো হয়েছে। বাকি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  দোকানে প্রায় ২০লাখ টাকার মালামাল ছিল। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।ধামরাই বাজার বণিক সমিতির সভাপতি ও স্বদেশ বস্ত্রালয়ের মালিক আদম আলী জানান, ময়ূরী বস্ত্রালয়  থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তার দোকানে ছড়িয়ে পড়ে এবং দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  তিনি আরো জানায় তার দোকানে ২০/২৫ লাখ টাকার মালামাল ছিল।ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, ধামরাই বাজারের রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় বিকল্প রাস্তায় ঘটনাস্থলে আসার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে দূর থেকেই পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানো হয়েছে। দুটি দোকানের মালামালই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।পুলিশ জানায়, বাজারে নিয়মিত টহল ডিউটি করছিলাম। হঠাৎ করে পুড়া গন্ধ ও ধোয়া দেখতে পেলে ফোন করে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দুটি দোকানের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষতির পরিমান জানা যায়নি।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ
গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও  হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা Read more

সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা Read more

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ

সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার Read more

তাহসানের কারণেই প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ
তাহসানের কারণেই প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ২ বছর আগে প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তখন কেউ বলেছিলেন দুজনের প্রেম, Read more

বাঘায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪
বাঘায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন