থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো জাগিয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, এই বৈঠক হওয়া আনন্দের কথা। যা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা মনে করি ভূ-রাজনীতিতে বাংলাদেশ-ভারতের যে রাজনৈতিক অবস্থান, এই বৈঠক আমাদের আশার আলো দেখাচ্ছে।তিনি আরও বলেন, দুই দেশের সরকার প্রধানকেই আন্তরিক মনে হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের যে তিক্ততা তৈরি হচ্ছিল, তা বৈঠকের ফলে কমবে বলে আশা ব্যক্ত করেন তিনি।এর আগে, আজ বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে বিএনপি। এই বৈঠকের প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। বৈঠকের অভ্যন্তরে কী আলোচনা হয়েছে, বিস্তারিত তা জানা না গেলেও ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া Read more

সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল Read more

মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী
মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য Read more

চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের Read more

এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য
এলিটদের বিরুদ্ধে ক্ষোভ ও দেশ ছাড়ার কারণ জানালেন পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ধারালো ভাষায় অবস্থান জানানো লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য এক অনুষ্ঠানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন