ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (৩০ মে) বিক্রি করা হবে আগামী ৯ জুনের ট্রেনের টিকিট।সকাল ৮টায় বিক্রি শুরু হবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ সন্তানকে বাঁচাতে গরীব অসহায় বাবা-মায়ের আকুতি
অসুস্থ সন্তানকে বাঁচাতে গরীব অসহায় বাবা-মায়ের আকুতি

মাষ্টাস পাশ করা অসুস্থ মেধাবী সন্তানকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে গরীব অসহায় বাবা-মা আকুতি জানিয়েছেন। তাদের একমাত্র সন্তান মেধাবী শিক্ষার্থী Read more

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক
সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক

আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য Read more

টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা ৫ কর্মদিবসে কলম-বিরতির পর, আজ থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের Read more

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে Read more

জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৫ মে) Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন