নরসিংদীর শিবপুরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা। পরে ওই খাতাগুলো জমা দেওয়া হয় শিবপুর মডেল থানায়। বুধবার (২৯ এপ্রিল) শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ-সংলগ্ন রাস্তার পাশে তিন বান্ডিল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম।পরে ওই যুবক খাতাগুলো তুলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে পরদিন অর্থাৎ সোমবার তার বাড়ির পাশের এক ভাইকে দেখালে, খাতাগুলো এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত হন। পরে থানায় যোগাযোগ করে রাহিম খাতাগুলো থানায় জমা দেন।রাহিম বলেন, ‘বাড়ি আসার পথে বিকেলে রাস্তার পাশে বান্ডিল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই, এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শে আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দিই।’শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো রাহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনওকে জানাই।পরে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দিই। সিলগালা করা তিন প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার ২৬৮টি খাতা ছিল।শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে থানায় গিয়েছি। খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাকপিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। সেগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক
সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা বানাল তুরস্ক

নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ তৈরি করেছে তুরস্ক। সোমবার (২৮ জুলাই) সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে এই বোমাটি। তুর্কি Read more

এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে Read more

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা
পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

চলছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানেই বাচ্চাদের জন্য আনন্দ আর ছুটির আমেজ, কারণ এই সময়ে বার্ষিক পরীক্ষা ও ভর্তি Read more

বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম
বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম

দেশজুড়ে ব্যাপক আলোচিত পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) Read more

ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেফতার Read more

শুভ মহালয়া আজ
শুভ মহালয়া আজ

আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। আজ থেকেই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। ভোরের আলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন