একেই বলে, রাখে আল্লাহ মারে কে। ফিল্মি স্টাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের সন্তানকে বাঁচালেন এক পিতা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানের প্রাণ রক্ষা করেন তিনি। পিতাপুত্রের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও অলৌকিকভাবে বেঁচে যান দুজনেই। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা রেলস্টেশনে। অবিশ্বাস্য ও রুদ্ধশ্বাস এ ঘটনার সাক্ষী হয়েছেন উপস্থিত যাত্রীরাও। মৃত্যুঝুঁকি উপেক্ষা করে দুই বছরের শিশুসন্তানকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ দেন এক বাবা। ট্রেনটি ওপর দিয়ে চলে যাওয়ার পরও অলৌকিকভাবে বাবা ও সন্তান দুজনই অক্ষত অবস্থায় উদ্ধার হন।মঙ্গলবার ( ২৮ এপ্রিল) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মানুষের সামনে আসে। এরপর দ্রুত ব্যাপক আলোচনার জন্ম দেয়।স্টেশনের প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের চারকাউনিয়া গ্রামের ওমানপ্রবাসী জহুরুল ইসলাম সুহান ও তার স্ত্রী সুমাইয়া তাদের একমাত্র দেড় বছর বয়সী সন্তান ইয়ামিনকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অপেক্ষা করছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বিলম্বে দুপুর আড়াইটার দিকে স্টেশনে পৌঁছায়।ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে মা ও শিশুটি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের সংকীর্ণ ফাঁকা স্থানে পড়ে যান। মা দ্রুত নিজেকে প্ল্যাটফর্মে তুলতে পারলেও শিশুটিকে ওপরে তুলতে পারেননি। ঠিক তখনই ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।এ সময় শিশুকে নিচে পড়ে থাকতে দেখে বাবা দেরি না করে ঝাঁপ দেন। তিনি শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেললাইনের পাশে স্থির হয়ে শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনের কামরাগুলো তাদের ওপর দিয়ে অতিক্রম করতে থাকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কে প্রার্থনা করতে থাকেন।ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায়, বাবা ও সন্তান দুজনই অক্ষত অবস্থায় রেললাইনে শুয়ে আছেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী বাবার অসীম সাহসিকতা ও সন্তানের প্রতি তার ভালোবাসার ব্যাপক প্রশংসা করছেন। কেউ বলছেন, এটি সৃষ্টিকর্তার অসীম কৃপা।ঘটনার পর শিশুটির পিতামাতা ঢাকায় চলে যান। পরে বুধবার বিকালে গ্রামের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের চারকাউনিয়া এলাকায় গিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা হয়।শিশু ইয়ামিনের দাদা দুলাল মিয়া বলেন, আমার ছেলে জহুরুল ইসলাম সুহান ১১ বছর ধরে ওমানে কর্মরত। ছুটিতে বাড়িতে এসে তিন মাস অবস্থানের পর বুধবার রাতে তার ফ্লাইট ছিল। মঙ্গলবার সকালে আমার ছেলে তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর ভৈরবে এমন ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে আমার নাতি ও ছেলে প্রাণে বেঁচে গেছে।শিশুর দাদি রসোনা খাতুন বলেন, ঘটনার ভিডিও মোবাইলে ছড়িয়ে পড়ার পর লোকজন বাড়িতে ভিড় করতে থাকে। এমন ঘটনার পরেও আমার নাতি ও ছেলে বেঁচে ফেরায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। শুনে এতটাই শোকাহত হয়েছিলাম যে রান্না করতে পারিনি, এখনও ঠিকমতো খেতেও পারছি না।স্থানীয়রা বলেন, ঘটনাটি মোবাইলে দেখার পর আমরা শিউরে উঠি। এমন পরিস্থিতিতে বেঁচে ফেরা সত্যিই অলৌকিক মনে হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।শিশুটির পিতা জহুরুল ইসলাম সুহান বলেন, দ্রুত ট্রেনে ওঠার সময় হাত ফসকে ছেলে ইয়ামিন নিচে পড়ে যায়। তখন আমিও নিচে ঝাঁপ দিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আমি সামান্য আঘাত পেয়েছি। বর্তমানে আমরা দুজনই সুস্থ আছি। বুধবার রাতে আমি আবার ওমানে কর্মস্থলে ফিরে যাচ্ছি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।ভৈরব রেলওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন বলেন, অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটেছে। পিতার সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পিতাপুত্র। ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। স্টেশনে তাড়াহুড়ো না করে সবাইকে সতর্ক হয়ে ট্রেনে ওঠার আহ্বান জানাচ্ছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

বরগুনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান
বরগুনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

বরগুনার পাথরঘাটায় সড়কে পরিবহন শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন