নিজেদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ তৈরি করেছে তুরস্ক। সোমবার (২৮ জুলাই) সমরাস্ত্র মেলায় প্রদর্শন করা হয়েছে এই বোমাটি। তুর্কি ভাষায় এর নাম ‘রাথ’। ৯৭০ কেজি (দুই হাজার পাউন্ড) ওজনের এই বোমাটি থার্মোবারিক ও উচ্চ-বিভাজন ক্ষমতাসম্পন্ন, আঘাতের সময় প্রায় ১০ হাজার ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম এবং একইসঙ্গে তীব্র অতিরিক্ত চাপ ও তাপ তরঙ্গ সৃষ্টি করে। এই বোমা বিশেষভাবে শক্তিশালী সামরিক স্থাপনা, ভূগর্ভস্থ টানেল, বাঙ্কার এবং শহুরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) ইস্তাম্বুল ফেয়ার সেন্টারে শেষ হওয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে ‘গাজাপ’ ও ‘হায়ালেট’ (ভূত) বোমা দুটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে।বোমাটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ (আরডিসি)।আরডিসির গবেষক দলের নেত্রী নিলুফার কুজুলু জানান ‘গাজাপ’ বোমাটি বর্তমানে প্রচলিত স্ট্যান্ডার্ড এমকে সিরিজ ঘরানার এবং এই ঘরানার যত বোমা বর্তমান পৃথিবীতে প্রচলিত আছে, সেগুলোর তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।এমকে সিরিজ ঘরানার অন্যান্য বোমার মতো গাজাপও এরিয়াল, অর্থাৎ বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা। তবে সব যুদ্ধবিমান থেকে এই বোমা নিক্ষেপ করা যাবে না। শুধু এফ ১৬ এবং এফ ৪ ফ্যান্টম এয়ারক্রাফট যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে গাজাপ।আরডিসির তথ্য মতে, সাধারণ স্ট্যান্ডার্ড এমকে সিরিজের বোমায় ফ্র্যাগমেন্টেশন বা বিস্ফোরক উপাদান থাকে প্রতি মিটারে ৩দশমিক ২, আর গাজাপে প্রতি মিটারে বিস্ফোরক উপদানের অনুপাত ১০ দশমিক ১৩। ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম গাজাপ।নিলুফার জানান, গাজাপ যেখানে বিস্ফোরিত হবে— বিস্ফোরণের পর তার চারপাশের ১৬০ মিটার এলাকায় তাপমাত্রা পৌঁছাবে ৩ হাজার ডিগ্রি সেলসিয়াসে। এই পরিমাণ তাপে ইস্পাত গলে যায়।‘গাজাপের শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণবিক বোমার পরেই। অর্থাৎ বর্তমানে বিশ্বে পরমাণু বোমা ব্যতীত সবচেয়ে শক্তিশালী যেসব বোমা রয়েছে, গাজাপ সেসবের মধ্যে অন্যতম ও শীর্ষস্থানীয়’, সাংবাদিকদের বলেছেন নিলুফার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই
ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য প্রথমবারের মতো চালু হলো অনলাইন দানের সুবিধা। এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত Read more

হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই
হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের নির্মাণ Read more

যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও
যুদ্ধবিরতির পরও ভয়াবহ খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনো ‘বিপর্যয়কর’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য Read more

ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর Read more

গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত
গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। Read more

ত্রাণের বহর নিয়ে গাজার দিকে তুরস্কের সহায়তা জাহাজ
ত্রাণের বহর নিয়ে গাজার দিকে তুরস্কের সহায়তা জাহাজ

ত্রাণের খাবার ও শিশুদের জন্য বিশেষায়িত খাদ্য পৌঁছে দিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় রওনা দিয়েছে তুরস্কের সহায়তা জাহাজ।বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন