আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। আজ থেকেই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে সূচনা হলো দেবীপক্ষের। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়।মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আজ দশভুজা শক্তিরূপে দেবী দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন। শেফালিঝরা শারদ প্রভাতে জলদকণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটেছে। এই চণ্ডীপাঠেই আছে দেবী দুর্গার সৃষ্টির কাহিনি। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া।তাদের বিশ্বাস, শরতের আকাশে-বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে ‘রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিষো জহি’-র সুরলহরি। আজ ঘনঘটার অমাবস্যা তিথিতে ঢাকের কাঠির আঘাতে প্রাণ জেগে উঠবে।পুরাণে বলা আছে, দুর্গোৎসবের তিনটি পর্ব—‘মহালয়া’, ‘বোধন’ ও ‘সন্ধিপূজা’। মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারত না। ফলে অসীম শক্তিধর মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হতে চাইলে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে ‘মহামায়া’র রূপে অমোঘ নারীশক্তির সৃষ্টি করেন। দেবতাদের দশটি অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী সঙ্গে নিয়ে দেবী দুর্গা টানা নয় দিনের যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও বধ করেন।মহালয়ার ভোর থেকেই শুরু হয় পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ। সনাতন বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যে আসেন। তাদের আত্মার মঙ্গল কামনায় ভক্তরা জল, তিল ও অন্ন উৎসর্গ করে তর্পণ করেন।আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের আগমনধ্বনি শোনা যাচ্ছে। এই দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। মহালয়া উপলক্ষে মন্দির ও পূজা কমিটিগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে।মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় পূজা মণ্ডপে, ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করা হচ্ছে।এ ছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির, জয়কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ভোর থেকেই মহালয়ার ঘট স্থাপন করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে Read more

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে Read more

পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালু করবে সরকার
পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক চালু করবে সরকার

পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট Read more

পৃথিবীর সবচেয়ে শুদ্ধ হিমালয় পিংক সল্ট
পৃথিবীর সবচেয়ে শুদ্ধ হিমালয় পিংক সল্ট

রান্নার জন্য লবণের বিকল্প আর কিছুই হয় না। লবণ শরীরের জন্যও অত্যন্ত দরকারি উপাদান। লবণের মূল উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম Read more

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন