সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর ওসমানী মেডিক্যাল রোড থেকে বন্দবাজারগামী একটি সিএনজিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। রিকাবীবাজার এলাকায় পৌঁছালে একই সিএনজিতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ভুক্তভোগী চিৎকার করলে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করে।গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝিগলী গ্রামের আব্দুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার চৌধুরী বাজার এলাকার মতিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)।পুলিশ জানায়, আটক আক্তার হোসেন একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মঞ্জুরুল আলম বলেন, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা অন্য যাত্রীর পকেট থেকে টাকা নেওয়ার সময় ভুক্তভোগী চিৎকার করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান শিক্ষকের গাফিলতিতে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থী
প্রধান শিক্ষকের গাফিলতিতে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থী

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রধান শিক্ষকের গাফিলতির কারণে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক শিক্ষার্থী। ফরম ফিলাপ, কেন্দ্র ফি ও অন্যান্য Read more

শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!
শরীয়তপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ!

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে ঘুষ দাবি, সরকারি খাল উদ্ধারের খরচ আত্মসাৎ Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ
নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে লাল সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে Read more

প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক
প্রো-ভিসি ১০ শতাংশ ব্যালট কেটে রাখার অর্ডার দিয়েছিলেন : জাবি অধ্যাপক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে Read more

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টা পার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন