যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্র দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। চলতি গ্রীষ্ম থেকেই বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে স্থান পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি। রাজতন্ত্র থেকে মুক্তির ২৫০ বছর পূর্তিতে একজন রাজনৈতিক নেতার ছবি পাসপোর্টে অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, এই বিশেষ পাসপোর্টে ‘কাস্টমাইজড আর্টওয়ার্ক’ এবং ‘উন্নত ইমেজিং’ ব্যবহার করা হয়েছে।পাসপোর্টের ভেতরের কভারে থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় ছবি। ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা, জাতীয় পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হবে।এই পাসপোর্ট মূলত ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা২৫০’ কর্মসূচির অংশ। এই উদযাপনের তালিকায় আরও রয়েছে ন্যাশনাল মলে ‘গ্র্যান্ড প্রিক্স’ রেস এবং হোয়াইট হাউজের লনে ‘ইউএফসি’ লড়াইয়ের মতো আয়োজন।সমালোচকদের অভিযোগ, এটি রাষ্ট্রীয় নথিতে ব্যক্তিপূজার এক নতুন উদাহরণ। কারণ এর আগেও বিভিন্ন সরকারি ভবন ও নথিতে ট্রাম্পের ছবি ব্যবহারের ঘটনা ঘটেছে। উদাহরণ হিসেবে, ওয়াশিংটনের বিচার বিভাগ ভবনসহ কয়েকটি দপ্তরে তার বড় ছবি টানানো হয়েছে।কৃষি বিভাগে আব্রাহাম লিংকনের ছবির পাশে ট্রাম্পের ছবি বসানো হয়েছে। ২০২৬ সালের ন্যাশনাল পার্ক পাসেও জর্জ ওয়াশিংটনের সঙ্গে ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে। তবে দর্শনার্থীরা স্টিকার দিয়ে ট্রাম্পের মুখ ঢেকে প্রতিবাদ করায় পার্ক সার্ভিস পাস বিকৃত করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করেছে।  সবচেয়ে আলোচিত বিষয় হলো, ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু একটি বিশাল স্বর্ণালী বিজয় তোরণ নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, যাকে প্রশাসনিকভাবে ‘আর্ক দ্য ট্রাম্প’ বলা হচ্ছে। এটি উচ্চতায় ইউএস ক্যাপিটল এবং লিংকন মেমোরিয়ালকেও ছাড়িয়ে যাবে। জনসমর্থন নেতিবাচক হওয়া সত্ত্বেও ট্রাম্পের মিত্রদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই প্রকল্প এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে।সমালোচকরা এই পদক্ষেপগুলোকে ‘আমেরিকান আইকনিক প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যক্তি প্রভাব বিস্তারের চেষ্টা’ হিসেবে দেখছেন। তবে প্রশাসনের দাবি, এটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার একটি বিশেষ মাধ্যম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২১ মার্চ) সকাল Read more

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত Read more

হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত
হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত

কয়েক দিনের বিরতির পর আবারও কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার প্রকোপ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই Read more

ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে
ক্লাব বিশ্বকাপের সেমিতে পিএসজির মুখোমুখি এমবাপ্পে

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ Read more

সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা
সেদিন আসলেই কী ঘটেছিল, জানালেন মাইলস্টোনের শিক্ষিকা

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি যখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন