জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হলে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে অর্ডার দিয়ে এসেছিলেন যে ১০ শতাংশ ভোট তোমরা কেটে আলাদা করে রেখে দাও।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘প্রো-ভিসি জামায়াতপন্থী। ২০১৪ সাল পর্যন্ত তিনি জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।তার জন্মদিনে জামায়াতের নেতারা তার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। আমার কাছে প্রমাণ আছে। আমরা গোয়েন্দা খবর নিয়েছি। তারাও জানিয়েছে, তিনি জামায়াতের সঙ্গে জড়িত ছিলেন।মাঝে কিছুদিনের জন্য তিনি আওয়ামী লীগে যোগ দেন। তারপর ৫ আগস্টের পর যখন দেখলেন বিএনপির ভালো সময় আসতে পারে, তখন গত এপ্রিল মাস থেকে তিনি বিএনপির ছবি পোস্ট করা শুরু করেন। সুতরাং বোঝাই যায় তিনি রাজনৈতিকভাবে চরিত্রহীন। এ রকম একটা লোককে জাকসু নির্বাচনের মতো কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো দেওয়াটা আমরা কখনোই দায়িত্বশীল মনে করি না।’ তিনি আরো বলেন, ‘প্রো-ভাইস চ্যান্সেলর কখনোই নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি ভিজিটর হিসেবে আসতে পারেন। প্রথম দিকে আমরা ভোট বয়কট করিনি, কারণ উনারা আশ্বস্ত করেছিলেন যে কোনো অনিয়মের ঘটনা ঘটবে না। বাহির থেকে কোনো ব্যালট আসবে না। কিন্তু আপনারা দেখেছেন, অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট পেপার তারাই দিয়ে এসেছিল।আমরা ভোট বর্জন করার কথা জাতিকে জানিয়েছি। জাতির কাছেই তাদের জবাবদিহি থাকবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।সোমবার (১৮ Read more

শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া
ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

গত মাসে গৃহীত একটি চুক্তির আওতায় ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন