দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। অটোমোটিভ ফাস্টেনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং গুওশেং অটোমোবাইল কোম্পানি লিমিটেড তাদের কারখানার কাছাকাছি ১৮টি ফ্ল্যাট কিনেছে, যা যোগ্য কর্মীদের পুরস্কার হিসেবে দেয়া হবে।হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যাটগুলো দুই বছর আগে কেনা হয়েছিল, তখন এসবের দাম তুলনামূলক কম ছিল। প্রতিষ্ঠানটির মালিক এসব ইউনিট কিনতে ১ কোটি ইউয়ান বা প্রায় ১৭ কোটি ৩৭ লাখ রুপি ব্যয় করেছেন।সম্প্রতি ঝেজিয়াং গুওশেং অটোমোবাইলের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েনঝু-ভিত্তিক এই কোম্পানিতে টানা পাঁচ বছর চাকরি করলে কর্মীরা বিনা মূল্যে একটি ফ্ল্যাট পাওয়ার যোগ্য হবেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৪৫০ জন কর্মী কাজ করছেন।চলতি বছর এখন পর্যন্ত পাঁচটি ফ্ল্যাট ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুটি ফ্ল্যাট পেয়েছেন এমন কর্মীরা, যারা এন্ট্রি-লেভেল পদ থেকে ধাপে ধাপে উঠে ম্যানেজমেন্ট লেভেলে পৌঁছেছেন। তবে ফ্ল্যাট পাওয়ার পর কর্মীদের কোম্পানির সঙ্গে আরও পাঁচ বছর কাজ করার একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে।প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ওয়াং জিয়ায়ুয়ান জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য দক্ষ কর্মীদের পুরস্কৃত করা।তিনি ন্যাশনাল বিজনেস ডেইলি-কে বলেন, ‘চলতি বছর আমরা পাঁচটি ফ্ল্যাট দিয়েছি। আগামী বছর আরও আটটি দেয়ার পরিকল্পনা রয়েছে। তিন বছরে মোট ১৮টি ফ্ল্যাট বিতরণ করা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, মেধাবী কর্মীদের আকর্ষণ করা এবং মূল ম্যানেজমেন্ট টিমকে ধরে রাখা।’ওয়াং জানান, সব ফ্ল্যাটই কোম্পানি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং আয়তনে ১০০ থেকে ১৫০ বর্গমিটার। ওই এলাকায় ব্যবহৃত (সেকেন্ড-হ্যান্ড) ফ্ল্যাটের গড় দাম প্রতি বর্গমিটার ৭ হাজার থেকে সাড়ে ৮ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ২১ হাজার টাকা থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত।এই হিসাবে একটি ফ্ল্যাটের গড় মূল্য দাঁড়ায় আনুমানিক ১ কোটি ৬৩ লাখ টাকা থেকে ২ কোটি ৪ লাখ টাকার মতো। ইতোমধ্যে এক কর্মী দম্পতিকে ১৪৪ বর্গমিটার আয়তনের একটি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।ফ্ল্যাট পেতে কর্মীদের একটি আবাসন চুক্তিতে স্বাক্ষর করতে হবে এবং সংস্কার কাজ শেষ হলে সেখানে বসবাস শুরু করতে হবে। পাঁচ বছর চাকরি সম্পন্ন হওয়ার পর ফ্ল্যাটের মালিকানা তাদের নামে হস্তান্তর করা হবে। তবে সংস্কার বাবদ যে খরচ হয়েছে, তা কর্মীদের কোম্পানিকে ফেরত দিতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি
এপ্রিলে যেভাবে মিলতে পারে ৫ দিনের ছুটি

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা ৫ দিনের ছুটি পাওয়ার Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি দোকান
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান।শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী Read more

অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা
অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা

জেলার সলঙ্গায় থানার ভূইয়াগাতীতে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি Read more

ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন