গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ‘রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।শনিবার অথবা রবিবার তিনি পদত্যাগ করতে পারেন।’আবু হানিফ আরো বলেন, ‘গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।’দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ১৬ হাজার ৫'শত টাকা অর্থদণ্ড Read more

এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম

দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন